পাখা পরিষ্কারে নেমে পদ্মায় ডুবে জাহাজের মাস্টারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পদ্মা নদীতে ডুবে এমভি সানিয়াত-৫ নামের একটি কার্গো জাহাজের মাস্টার (ইঞ্জিনচালক) জাহাঙ্গীর আলম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তিনজন প্রত্যক্ষদর্শী জানান, এমভি সানিয়াত-৫ কার্গোটি চট্টগ্রাম থেকে ফরিদপুরে কয়লা পরিবহন করে। কার্গোটির পাখায় ময়লা আটকে যাওয়ায় গতকাল দুপুরে জাহাঙ্গীর সহকর্মীদের পানিতে নেমে বাঁশ দিয়ে ময়লা পরিষ্কার করতে বলেন। কাজ পছন্দ না হওয়ায় বেলা সোয়া একটার দিকে তিনি নিজেই ময়লা পরিষ্কার করতে কার্গোটির নিচে পানিতে নামেন। এর একপর্যায়ে তিনি তলিয়ে যান।