প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আয়োজিত রথের মেলায় অবাধে বিক্রি হচ্ছে দেশি পাখি। সেই খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সমন্বয়ক আশরাফুল কবীর কয়েকজন পরিবেশবাদীকে নিয়ে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ছুটে যান মেলাস্থলে। এরপর দুজন বিক্রেতার কাছ থেকে তাঁরা দুই জোড়া শালিক পাখি উদ্ধার করেন। পরে পাখি দুটি বিক্রেতাদের হাত দিয়েই আকাশে অবমুক্ত করে দেন। দুই বিক্রেতা ভবিষ্যতে কোনো দেশি পাখি বিক্রি করবেন না বলে পরিবেশবাদীদের কথা দিয়েছেন।