পাখি অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন বিভাগের অভিযানে উদ্ধার করা চারটি পরিযায়ী পাখি গতকাল শনিবার অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্যাওলা সেতুর কাছে দাঁড়িয়ে এক ব্যক্তি পাখিগুলো বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে বন বিভাগের বিশেষ টহল বাহিনী সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। টের পেয়ে বিক্রেতা সটকে পড়েন। গতকাল বেলা ১১টার দিকে জুড়ী উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার সেতু এলাকায় পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয়।