পাখি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের খুকনী এলাকায় খাঁচায় বন্দী ১০টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের সদস্যরা পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষক মাসুদ রানা ও সংগঠনের সভাপতি মামুন বিশ্বাস উপস্থিত ছিলেন। একই সময় পাখি শিকারিদের বেশ কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। সংগঠনের সভাপতি মামুন বিশ্বাস বলেন, পাখি শিকার নিষিদ্ধ থাকলেও এ এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পাখি ধরে বিক্রি করছিল। সংগঠনের সদস্যরা শিকারিদের সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে পাখিগুলো অবমুক্ত করেন।