প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগি বাজারে গত শুক্রবার পাখি দিবস পালিত হয়েছে। প্রতিবন্ধী সেবা সংঘ নামের স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে পাখি ও পরিবেশ সংরক্ষণের জন্য এ দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় আরজবেগি বাজারে স্থানীয় ব্যক্তিদের মধ্যে পাখির খাবার বিতরণ। পরে সংগঠনের কার্যালয়ে ‘পাখি ও পরিবেশ সংরক্ষণে পাখির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি আবদুল খালেক মিস্ত্রির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নারায়ণ চন্দ্র শীল প্রমুখ।