পাখি-পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সেখানকার হৃদে পাখি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের উদ্যোগে চারটি সরালি পাখি এবং রুই, মৃগেল, কাতলাসহ দেশীয় জাতের পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, কমলগঞ্জের ইউএনও মো. মাহমুদুল হক, সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব প্রমুখ।