পাখি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দুই দিনব্যাপী পোষা পাখি ও কবুতর প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে দেশের ৪০টি খামার থেকে এই পাখি ও কবুতর নিয়ে আসা হয়। প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে কেইজ বার্ড ফেন্সী পিজিয়ন অ্যাসোসিয়েশন অব রাজশাহী (সিবিএআর)। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান সুজিত কুমার ভদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় খামারিদের সম্মাননাপত্র দেওয়া হয়। প্রদর্শনীতে ৪৫ প্রজাতির কবুতর ও ৪০ প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। গত শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এর উদ্বোধন করেন।