পাখি বাঁচান দেশ বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল আগনূকালী গ্রামে ‘বাংলাদেশের পাখি বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান দেশ বাঁচান’ এই স্লোগান সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউস’ আগনূকালী উচ্চবিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. হাসিবুর রহমান। অনুষ্ঠানে পাখি সংরক্ষণ ও পরিবেশ বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন দ্য বার্ড সেফটি হাউসের প্রতিষ্ঠা সভাপতি মামুন বিশ্বাস।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল শাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (উপবৃত্তি) প্রকল্প পরিচালক আফজাল হোসেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ, বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি জহুরুল হক, মিল্ক ভিটার পরিচালক সাজ্জাদ হায়দার, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সংগঠনের সদস্যরা একটি গ্রামে পাখির বাসস্থান তৈরি করতে গাছে কলসি বেঁধে যেভাবে বাসা তৈরি করেছে, তা প্রশংসনীয়।