পাখি বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে পরিযায়ী পাখি বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শহীদুল হক। অভিযুক্ত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের বরুণা গ্রামের মো. কাওছার মিয়া ও মিলাদ হোসেন। বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মিহির কুমার দো বলেন, গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে পাখি বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০টি পরিযায়ী পাতি সরালি হাঁস উদ্ধার করা হয়। পরে গতকাল ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে তাঁদের মুক্তি দেন।