পাখি মেলায় মুক্তি পেল শত শত পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ঘুঘু পাখিগুলো। ছবি: বন বিভাগের সৌজন্যে
সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ঘুঘু পাখিগুলো। ছবি: বন বিভাগের সৌজন্যে

খাঁচায় বন্দী ছিল মুনিয়া, টিয়া, ঘুঘু এমনকি শঙ্খচিলও। রংবেরঙের এসব পাখির সংখ্যা তিন শর বেশি। খাঁচাবন্দী পাখিগুলোকে আজ শুক্রবার ভোরে বন বিভাগের অপরাধ দমন ইউনিট সাভারের কবিরপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করে। এর ঘণ্টা কয়েক পর সকালে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে পাখি মেলায় অবমুক্ত করা হয়। তবে পাখি শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে। 

সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় টিয়া পাখি। ছবি: বন বিভাগের সৌজন্যে
সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় টিয়া পাখি। ছবি: বন বিভাগের সৌজন্যে

অভিযানের নেতৃত্ব দেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আজ ভোর ছয়টার দিকে সাভারের কবিরপুরের পাগলাবাজার এলাকায় রাজু আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। বন সংরক্ষক অসিত রঞ্জন পালের তত্ত্বাবধানে এই অভিযানে ওই বাড়ি থেকে ৩০৪টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে ১৮১টি মুনিয়া, ৮২টি ঘুঘু, ৩৫টি লালমাথা টিয়া, পাঁচটি টিয়া ও একটি শঙ্খচিল রয়েছে।

সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় পাখিগুলো। ছবি: বন বিভাগের সৌজন্যে
সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় পাখিগুলো। ছবি: বন বিভাগের সৌজন্যে

পাখিগুলো দেশের বিভিন্ন স্থান থেকে ধরে আনা হয়েছে জানিয়ে অসীম মল্লিক বলেন, ধারণা করা হচ্ছে শঙ্খচিল ও মুনিয়া পাখিগুলো বরিশাল, পাথরঘাটার মতো উপকূলীয় অঞ্চল থেকে ধরা হয়েছে। টিয়া পাখিগুলো পাবনা, ঈশ্বরদীর মতো এলাকা থেকে ধরা হয়ে থাকতে পারে। উদ্ধার পাখিগুলো সকাল ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়।

সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শঙ্খচিলটি। ছবি: বন বিভাগের সৌজন্যে
সাভারের কবিরপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শঙ্খচিলটি। ছবি: বন বিভাগের সৌজন্যে