প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে পাখি শিকার নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) এ উদ্যোগ নিয়েছে। ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, টিয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোয় এবং পায়রা সমুদ্রবন্দরের পার্শ্ববর্তী এলাকায় শীতকালে বিপুলসংখ্যক বিদেশি পাখি আসে। তা ছাড়া দেশি পাখিরও অবাধ বিচরণ রয়েছে। এক শ্রেণির পাখিশিকারি গ্রামগুলোয় গিয়ে পাখি শিকার করে থাকে। পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের অভয়াশ্রম সংরক্ষণের জন্য গত ২৮ জুন ইউনিয়ন পরিষদের সভায় এ নিয়ে আলোচনা হয় এবং পাখি শিকার বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। পাখি শিকার বন্ধে এক সপ্তাহ আগে থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকায় মাইকিং করা হচ্ছে।