পাখি শিকারিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল রোববার দুপুরে মনমোহন বিশ্বাস (৪০) ও নারায়ণ সাহা (২৩) নামের দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ দণ্ড দেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ওই দুজন হাওরে ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির ১৩টি অতিথি পাখি শিকার করে বস্তায় ভরে গত শনিবার রাতে মধ্যনগর বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে মধ্যনগর থানার পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ওই দুই ব্যক্তিকে আটক করে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার টাকা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়ে।