পাখি শিকারিকে ধরিয়ে দিলেই পাঁচ হাজার টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখি শিকারিকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর আয়োজিত উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) সভায় সভাপতির বক্তব্যে এ পুরস্কারের কথা ঘোষণা করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। গত সোমবার বিকেলে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিডব্লিউবিএমপির প্রকল্প পরিচালক জাফর সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মতিউর রহমান প্রমুখ।জেলা প্রশাসক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘যারা পাখি শিকারিদের ধরিয়ে দেবে, সত্যিকার অর্থেই তাদের পাঁচ হাজার টাকা পুরস্কার দেব।’ জেলা প্রশাসক জানান, পাখি শিকার বন্ধসহ পরিবেশ রক্ষায় জনসাধারণকে সচেতন করতে স্থানীয় প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তর সব সময় কাজ করছে।