পাখি শিকারির এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখি শিকারি এক তরুণকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। সাজাপ্রাপ্ত ওই তরুণের নাম জহিরুল ইসলাম। সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর এলাকা থেকে গতকাল সোমবার সকালে তাঁকে আটক করা হয়।সূত্রে জানা যায়, প্রাতর্ভ্রমণে বের হয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ওই তরুণকে বন্দুক দিয়ে পাখি শিকার করতে দেখেন। পরে জেলা প্রশাসক তাঁকে আটক করে বন্য প্রাণী সংরক্ষণ আইনে এক বছরের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানাও করা হয়। জহিরুল শহরের সুলতানপুর এলাকার ইউসুফ আলীর ছেলে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার অলিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।