পাখি শিকারির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের অপরাধে গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নয়াবন্দ গ্রামের মহিরুন মিয়া (৩২)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওর থেকে সাতটি পরিযায়ী পাখি শিকার করে বাড়ি ফিরছিলেন মহিরুন মিয়া। হাওরের মন্দিয়াতা বিলের খেয়া পার হওয়ার সময় স্থানীয় ক্যাম্পের পুলিশ তাঁকে পাখিসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক নির্বাহী হাকিম সম্রাট খীসা মহিরুন মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।