পাখি শিকারের দায়ে নয়জনের কারাদণ্ড
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাখি শিকারের দায়ে নয়জন শিকারির প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মামুন মিয়া গতকাল সোমবার বিকেলে এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম, পিন্টু শেখ, ফুরাদ শেখ, ইয়াহিয়া খান, সাব্বির শেখ, জামেদ শেখ, জিকির খাঁ, মো. আজাহার উদ্দিন ও সেকেন্দার আলী। তাঁদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, হরিরামপুর উপজেলার ধূলসূরা ইউনিয়নের পদ্মারচর এলাকায় জাল দিয়ে কয়েক দিন ধরে শিকারিরা বিভিন্ন প্রজাতির পাখি শিকার করছেন। এ সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে পুলিশের সহযোগিতায় ইউএনও মামুন মিয়ার নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাখি শিকারের অপরাধে ঘটনাস্থল থেকে বেশ কিছু পাখি ও শিকারে ব্যবহূত কয়েকটি জালসহ ওই নয় শিকারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই নয় শিকারির প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।