প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের হাকালুকি হাওরের গৌড়কুঁড়ি বিলে পাখি হত্যার দায়ে গত রোববার তাহের মিয়া ও আবুল কালাম নামের দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যার দিকে তাহের ও কালাম গৌড়কুঁড়ি বিলের কাছে বিষটোপ ছিটিয়ে বেশ কয়েকটি পরিযায়ী পাখি মেরে পালানোর সময়বিলের পাহারাদারেরা তাঁদের আটক করেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি