পাখিগুলো ফিরে গেল প্রকৃতিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাচারকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা পাখিগুলোকে গত শুক্রবার কক্সবাজারের অরণ্যে অবমুক্ত করা হয়েছে।বন সংরক্ষকের দপ্তর থেকে গতকাল রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই পাচার করার সময় বিমানবন্দর থেকে ৪০০টি ময়না, ৫৫০টি কালো মাথা মুনিয়া ও ৫০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো বন সংরক্ষকের দপ্তরে পাঠানো হয়। এ নিয়ে মামলা হওয়ার কারণে এত দিন পাখিগুলো অবমুক্ত করা সম্ভব হয়নি। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর বন বিভাগের কর্মকর্তারা শুক্রবার কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কসংলগ্ন গর্জন বনে পাখিগুলো অবমুক্ত করেন। বিজ্ঞপ্তি।