পাখিটি খাঁচায় থেকে অসুস্থ হয়ে পড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়ায় ধরা পড়া সেই ময়না পাখিটি খাঁচায় থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছে। থানার হাজত থেকে মুক্তি পাওয়া পাখিটি বর্তমানে স্কুলছাত্র আল শাহরিয়ারের (১০) কাছে আছে।ময়নার শরীর দুর্বল হয়ে পড়ার কথা স্বীকার করে আল শাহারিয়ারের বাবা জিল্লুর রহমান বলেন, কয়েক দিনের টানাহেঁচড়ায় এমন হয়েছে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, পাখিটি আল শাহরিয়ারের কাছে লালন-পালনের জন্য দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে, বন বিভাগ কিংবা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ চাওয়ামাত্র পাখিটি দিয়ে দিতে হবে।