প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের চৌকিদেখি এলাকায় দুই জোড়া কানি বক বিক্রি করতে ঘুরছিলেন বিক্রেতা। গত শুক্রবার সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশের’ সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর এ দৃশ্য দেখে বিক্রেতার হাত থেকে চারটি বক কিনে সিলেটের জলার বন রাতারগুলে অবমুক্ত করেন। মোহাম্মদ আশরাফুল কবীর বলেন, শুক্রবার সন্ধ্যাবেলা গোয়াইনঘাট এলাকার ওই বিক্রেতা বকগুলো শিকার করে বিক্রির জন্য নগরের চোকিদেখি এলাকায় এসেছিলেন। তাঁকে পাখি শিকার নিষিদ্ধ বিষয়টি জানাতে তিনি স্বেচ্ছায় বকগুলো ছেড়ে দিতে রাজি হন।