পাখিমারা জলাধার দ্রুত চালুর দাবি
আগামী মে মাসের মধ্যে সাতক্ষীরার কপোতাক্ষ নদের পাশে পাখিমারা বিলে জলাধার (টিআরএম) চালুর দাবি জানিয়েছে কেন্দ্রীয় পানি কমিটি নামের একটি সংগঠন। নইলে ২৬১ কোটি টাকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প মুখ থুবড়ে পড়বে বলে তারা আশঙ্কা করেছে।
গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলা সদরে সংবাদ সমেঞ্চলন করে ওই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এ বি এম সফিকুল ইসলাম বলেন, ২০১১ সালের জুলাই মাসে কপোতাক্ষ খনন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মধ্যে কপোতাক্ষ নদের পাশে তালায় পাখিমারা বিলে জলাধার চালু করার কথা। চার বছর মেয়াদি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা। ইতিমধ্যে দুই প্রকল্পের দুই বছর নয় মাস সময় পার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জলাধার চালু করা হয়নি। জলাধার চালু না করে কপোতাক্ষ খনন করলে টাকার অপচয় ছাড়া কিছুই হবে না।
সংবাদ সমেঞ্চলনে মে মাসের মধ্যে জলাধার চালু ও ক্রস ড্যাম দিয়ে নদী খননের কাজ নকশা অনুযায়ী করার দাবি জানানো হয়। নইলে কপোতাক্ষ পাড়ের ৫০ লাখ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। পাশাপাশি এ পর্যন্ত সরকারের ব্যয় করা ৩৮ কোটি টাকাই পানিতে যাবে।
সংবাদ সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য হাসেম আলী ফকির, তালা পানি কমিটির সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
জলাধার চালুর ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিয়ূর রহমান জানান, ইতিমধ্যে জলাধারের বেড়িবাঁধের কাজ সম্পন্ন হয়েছে।