পাখির আবাসস্থল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য পাখির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে নাটোরের সিংড়ায় পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে গাছে গাছে কলস বেঁধে নিরাপদ আবাসস্থল স্থাপন করা হয়েছে। পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লার মোল্লা পাড়ায় পাখির নিরাপদ আবাসন ও বসবাসযোগ্য করে প্রজনন বৃদ্ধির জন্য ওই সব কলস বেঁধে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এমরান আলী রানা, সহসভাপতি খান মো. শারফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম প্রমুখ।