পাখির ভাষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাখিও কথা বলে, গান গায়। পাখিরও নিজস্ব ভাষা আছে। পাখির বাসা থাকলে শোনা যাবে এসব’— এ কথাগুলোর মাধ্যমে প্রচারণা চালিয়ে গতকাল রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী অধিকার-বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ ক্যাম্পাসের গাছগাছালিতে পাখির বাসার জন্য ২২টি কলস বেঁধে দিয়েছে। পাখির ভাষা শুনতে বাসা বেঁধে দেওয়ার এ কর্মযজ্ঞ সকাল থেকে বিকেল পর্যন্ত চলে। পাখির প্রতি ভালোবাসা থেকে দিনব্যাপী এ কাজ করায় ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। প্রাধিকারের সংগঠক মনজুর কাদের চৌধুরী জানান, দুই বছর ধরে তাঁরা এ কর্মসূচি চালাচ্ছেন।