পাখিশুমারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলচর পাখির নিরাপদ পরিবেশ পর্যবেক্ষণ, সচেতনতাবোধ তৈরি ও জলচর পাখিশুমারির জন্য গতকাল সোমবার পাখি বিশেষজ্ঞ একটি দল অভিযানে নেমেছে। ভোলা সদর উপজেলার খেয়াঘাট নদের লঞ্চঘাট থেকে এ অভিযান শুরু হয়। ২৮ নভেম্বর অভিযান শেষ হবে। বাংলাদেশ বন বিভাগ, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও বিবিসি যৌথভাবে বিশ্বব্যাংকের অর্থায়নে এ জলচর পাখিশুমারি অভিযান শুরু করে। অভিযানে আছেন বন্য প্রাণী বিশেষজ্ঞ পাখি পর্যবেক্ষক সামিউল মোহসেনিনসহ ওমার শাহাদাত, আল মারুফ রাসেল প্রমুখ।