পাখিশুমারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলচর পাখিশুমারি, আবাসস্থল চিহ্নিতকরণ ও উপকূলীয় অঞ্চলে বিপন্ন জলচর পাখি সংরক্ষণের জন্য বন্য প্রাণী গবেষক ও পাখি রিংগার সামিউল মোহসেনিনের নেতৃত্বে চার সদস্যের একটি পাখিশুমারি দল ভোলায় এসেছে। তারা গতকাল রোববার ভোর থেকে শুরু করে সাত দিন পাখি গণনা করবে। শুমারি দলের সদস্যরা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকন) ও বাংলাদেশ বার্ড ক্লাবের (বিবিসি) হয়ে কাজ করেন। সামিউল মোহসেনিন জানান, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাঁরা এ গবেষণার কাজ শুরু করেছেন।