পাগল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে গত শনিবার পাগল মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন অঞ্চল থেকে আগত দেড় শতাধিক পাগল জড়ো হন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আবু বকরের লেখা লালন মেলায় পাগলেরা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালন একাডেমির সহসভাপতি জাহিদ হোসেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ উপস্থিত ছিলেন।