পাগলচাঁদ সেবা আশ্রমের বার্ষিক অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে গত সোমবার রাতে বরগুনা শহরের উপকণ্ঠে ভূতমারা এলাকায় পাগলচাঁদ সেবা আশ্রমে তিন দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে।আশ্রমের সভাপতি দেবদাস কবিরাজ ও সেবায়েত পাগল সত্য নারায়ণ কবিরত্ন প্রার্থনা শেষে ভক্তদের শুভেচ্ছা জানান। পরে এ উপলক্ষে প্রকাশিত সঞ্চরণিকা মানব-এর মোড়ক উন্মোচন করা হয়। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে পাগল চাঁদের মানবপ্রেমের দর্শন নিয়ে আলোচনা, পদাবলি, ভাব ও প্রার্থনা সংগীত অনুষ্ঠিত হবে।