পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌর এলাকা ও শহরতলির আশপাশে গত সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত হয়েছেন।তাঁদের মধ্যে ১২ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিয়েছেন।যাঁদের পরিচয় জানা গেছে তাঁরা হলেন: শহরের মান্দারতলার সোনাই চন্দ্র সরকার (৬৫), ইসলামবাগের হেমায়েত মোল্লা (২৮), থানাপাড়ার মিনা বেগম (৪৫), মিয়াপাড়ার রাহেলা বেগম (৪০), যুথী বেগম (৫৫), কাজল শেখ (৩৫) ও হাছেন খাঁ (৭০), শহরতলীর গোবরা গ্রামের সিরাজুল হক (৬৬), পহরডাঙ্গা গ্রামের মাসুম (১৯), বেদগ্রামের কালু সেন (৭০) ও ত্রিনাথ (২২), বোড়াশী গ্রামের ঝর্না বেগম (৪০), বেদগ্রামের খুশি বেগম (৫০), ঘোষেরচর গ্রামের টুকু মোল্লা (৫০), আবদুল মান্নান (৪০) ও ওহিদ মিয়া (২৫), মিয়াপাড়ার রোমেছা বেগম (৪৫), বাহারুন্নেছা (৬৫), জোৎস্না বেগম (৩৫) ও ফুলমালা বালা (৯২)।মিয়াপাড়া রোডের বাসিন্দা মোহসিন উদ্দিন সিকদার (৩৪) বলেন, পাগলা কুকুরের ভয়ে জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর দবির উদ্দিন লস্কর বলেন, ‘ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামে ১৫ থেকে ১৬ জনকে কুকুর কামড়িয়েছে।’পৌর মেয়র রেজাউল হক সিকদার বলেন, এ পর্যন্ত ৩৫ জনকে কুকুরে কামড়িয়েছে বলে শুনেছি। এই মুহূর্তে পৌরসভায় প্রতিষেধক ইনজেকশন এআরবি নেই। আগেই মন্ত্রণালয়ে এই প্রতিষেধকের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। তবে এখন শহরে বেওয়ারিশ কুকুর নিধন চলছে।