পাগলায় রেলস্টেশনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের পাগলায় রেলস্টেশনের দাবিতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত পাগলা নয়ামাটি রেললাইনের পাশে এ মানববন্ধনে কুতুবপুরের বিপুলসংখ্যক নারী-পুরুষ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রী অংশ নেয়।তাঁরা সমস্যা সমাধানে রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।নাগরিক কমিটির সভাপতি নুরুল হক জমাদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতা নিখিল দাস, আবদুল কাদির প্রমুখ।