পাঙাশ ও তেলাপিয়া রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাঙাশ ও তেলাপিয়া মাছের চাষ শুরু করার সময় এদের চাহিদা ও দাম অনেক বেশি ছিল। কিন্তু ক্রমেই এসব মাছের বাজারদর নিম্নমুখী। এগুলো কম খরচে বেশি উৎপাদন ও পুষ্টিমান ঠিক রাখলে চাহিদা ফের বাড়বে। চিংড়ির পরেই প্রজাতি দুটির বিদেশে রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
গতকাল সোমবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘পাঙাশ ও তেলাপিয়া মাছের আধুনিকায়ন’ বিষয়ক এক কর্মশালায় অংশ নেওয়া গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা এই সম্ভাবনার কথা বলেন। ডেনিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) অর্থায়নে বেলা ১১টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে কর্মশালা শুরু হয়।