প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনায় পাঙাশের পোনা নিধন বন্ধে প্রচলিত আইন সংশোধনের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। চাঁদপুর সার্কিট হাউসে গত শনিবার দুপুরে স্থানীয় মৎস্যবিজ্ঞানী ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) ন্যাচারাল রিসোর্স গভর্নেন্স (এনআরজি) প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের সময় মন্ত্রী এ আশ্বাস দেন।বৈঠকের সময় মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদীকেন্দ্রের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জি সি হালদার, ইনস্টিটিউটের বর্তমান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর জাহের, ইলিশগবেষক মো. আনিছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে রতন দত্ত সাংবাদিকদের জানান, প্রতিবছর মার্চ থেকে আগস্ট পর্যন্ত পাঙাশের পোনা নিধন বন্ধে আইন প্রণয়নে উদ্যোগ নিতে মন্ত্রীর কাছে দাবি জানানো হয়।