পাচার করা টাকায় ছয়টি পদ্মা সেতু হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম সুইস ব্যাংকে টাকা পাচারের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, সুইস ব্যাংকে টাকা পাচার বাড়ছে। এই টাকা দিয়ে ছয়টি পদ্মা সেতু করা সম্ভব হতো।
গতকাল শনিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে হাজি সেলিম এসব কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
হাজি সেলিম স্পিকারের উদ্দেশে বলেন, আপনি রুলিং দিয়ে বা সংশ্লিষ্ট বিষয়ে কোনো কমিটি করে দিলে জাতি উপকৃত হতো।’
পয়েন্ট অব অর্ডারে অপর স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজি বলেন, কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে তরুণেরা সাগরে ভাসছে। জঙ্গলে গণকবর আবিষ্কৃত হচ্ছে। কিন্তু এ ব্যাপারে প্রবাসীকল্যাণমন্ত্রী একটি বিবৃতিও দিলেন না।