পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনার দাবিতে গতকাল যশোরের অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
সৌদি আরবে পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনার দাবিতে গতকাল যশোরের অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলায় হজ কাফেলার আড়ালে সৌদি আরবে পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের রাঙারহাটে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রাঙারহাটে শঙ্করপাশা খেয়াঘাট-নড়াইল সড়কে বিকেল চারটায় মানববন্ধন শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া নারীরা ‘আমার মা রিনা বেগমকে ফেরত চাই’, ‘নারী পাচারকারীদের গ্রেপ্তার চাই’, ‘সৌদি আরবে নির্যাতিত নারীদের ফেরত চাই’, ‘নারী পাচারকারী দালালদের শাস্তি চাই’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ সময় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে ফিরে আসা রাবেয়া বেগম, পাচার হওয়া বাকেলা বেগমের মেয়ে রুকাইয়া বেগম, রিনা বেগমের স্বামী আকতার হোসেন, হাসিলা বেগমের মেয়ে মরিয়ম খাতুন প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তি সৌদি আরবে নারী পাচার করে আসছেন। নারীরা সেখানে অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছেন।