পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারকালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত বুধবার ভোরে ফজলে রাব্বী (১৩) ও রুমান আকন্দ (১৬) নামের দুই স্কুলছাত্রকে দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ জীবন হোসেন (২৬) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। জীবন শরীয়তপুরের সখীপুর থানার হারুন-অর রশিদের ছেলে। ফজলে রাব্বী বরিশালের মেহেন্দীগঞ্জ থানার সাতহাজার গ্রামের রাসেদ আকন্দের ছেলে এবং ঢাকার মতিঝিলের হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রুমান আকন্দ বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মৃত কামাল আকন্দের ছেলে এবং ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তারা পরিবারের সঙ্গে ঢাকায় থাকত। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মুগদা থানা-পুলিশ তাদের নিয়ে গেছে।