পাচারকারী সন্দেহে গ্রেপ্তার দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের ডাইনকিনি এলাকা থেকে শিশু পাচারকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মথুরা গ্রামের নুরুন্নবী ওরফে আতিক ও একই এলাকার সিরাজুল ইসলাম। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে আতিক ও সিরাজুল ইসলাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় এলাকাবাসী শিশু পাচারকারী সন্দেহে তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।