পাচারকারীদের কবল থেকে চার শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর রেলওয়ে থানা-পুলিশের টিজি (ট্রেনগার্ড) সদস্যরা পাচারকারীদের কবল থেকে চার শিশুকে উদ্ধার করেছেন৷ সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন থেকে গত বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করা হয়৷
উদ্ধার হওয়া শিশুরা রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামের এবং রংপুর সদর উপজেলার মনাদার গ্রামে৷ উদ্ধার হওয়া শিশুরা সবাই কাউনিয়ার কাচু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেিণর শিক্ষার্থী৷ পাশাপাশি গ্রাম হওয়ায় কোচিং শেষে চার সহপাঠী একসঙ্গে বাড়ি ফেরার পথে পাচারকারীদের কবলে পড়ে বলে পুলিশ জানায়৷
উদ্ধার হওয়া এক শিশু বলে, কোচিং শেষে তারা চার বান্ধবী একসঙ্গে বািড় ফেরার পথে এক বয়স্ক লোক তাদের পথরোধ করে তাঁর সঙ্গে যেতে বলেন৷ না গেলে চারজনকেই জবাই করে মেরে ফেলার হুমিকও দেন৷ এসব কথার এক ফাঁকেই আকস্মিকভাবে অচেনা লোকটি একটি রুমাল তাদের চারজনের নাকে-মুখে বুলিয়ে দেন৷ এরপর তাদের আর কিছু মনে নেই৷ রাতে নিজেদের একটি চলন্ত ট্রেনে দেখতে পায় তারা৷
এক শিশুর বাবা বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশুরা একসঙ্গে বিদ্যালয়ে যায়৷ দুপুরে ছুটির পর বিকেল চারটা পর্যন্ত তারা বিদ্যালয়েই কোচিং করে সাড়ে চারটার দিকে বািড় ফেরে৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়ে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন৷ তখন চার সহপাঠীর কেউই বাড়ি ফেরেনি বলে জানতে পারেন৷
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, পাচারকারী চক্রটি ওই চার শিশুকে সংজ্ঞাহীন অবস্থায় কৌশলে কাউনিয়া রেলস্টেশন থেকে আন্তনগর দোলনচাঁপা ট্রেনে তোলে৷ ট্রেনটি বদরগঞ্জ স্টেশন পার হওয়ার পর শিশুদের চেতনা ফিরলে তারা কান্নাকাটি শুরু করে৷ এ সময় ট্রেনে দায়িত্বরত টিজি সদস্যরা এগিয়ে এলে পাচারকারীরা সটকে পড়ে৷ রাত আটটার দিকে শিশুদের উদ্ধার করে পার্বতীপুর জিআরপি থানায় নেওয়া হয়৷ ওসি আরও বলেন, খবর দেওয়া হলে রাত ১১টার দিকে শিশুদের অভিভাবকেরা এসে নিজ নিজ সন্তানকে নিয়ে যান৷ এ ব্যাপারে শিশু পাচার আইনে জিআরপি থানায় একটি মামলা হয়েছে৷