পাচারকারীদের হামলায় বিজিবি সদস্য আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের হামলায় তরিকুল ইসলাম (৩৯) নামের বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা নৌকা থেকে ২০ বস্তা চিনি, ১৯ বস্তা ময়দা উদ্ধার করা হয়।বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা দিয়ে মিয়ানমারে চোরাই পণ্য পাচারের গোপন সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির জওয়ানেরা ওই এলাকার টহল জোরদার করে। এ সময় চোরাই পণ্য ভর্তি একটি নৌকা দেখতে পেয়ে সংকেত দেওয়া হলে পাচারকারীরা অম্যান্য করে প্যারাবনে নৌকাটি উঠিয়ে দেয়। এ সময় পাচারকারীরা পার্শ্ববর্তী গ্রামের ঢুকে লম্বা কিরিচ, দা, লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালালে এতে তরিকুল ইসলাম (৩৯) নামে এক বিজিবির সদস্য আহত হন।