পাচারকালে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ৫৪ ড্রামে রাখা পাঙাশ মাছের পাঁচ লাখ ১২ হাজার পোনা আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে বিজিবি এসব মাছের পোনা আটক করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মখাখরা বিওপির সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে একটি টহল দল গতকাল ভোরে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকার রাজ্জাক এন্টারপ্রাইজের সামনে থেকে মাছের পোনাগুলো আটক করে। l