পাচারকালে কলারোয়া সীমান্ত থেকে ৯২টি গরুর চামড়া উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে ভারতে পাচারকালে ৯২টি গরুর চামড়া উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। গতকাল শনিবার ভোর চারটার দিকে উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া বিল থেকে এসব চামড়া উদ্ধার করা হয়।উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের হাবিলদার গোলাম মোস্তফা জানান, তাঁর নেতৃত্বে বিজিবির সদস্যরা সোনাবাড়িয়া এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোনাবাড়িয়া বিলের কাছে গিয়ে ১০-১২ জনকে বিল পার হতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা ৯২টি চামড়া ফেলে পালিয়ে যায়। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় সোনাবাড়িয়া গ্রামের মনিরুল, আলাউদ্দীন ও রেজার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। বিজিবির হাবিলদার গোলাম মোস্তফা মামলা করেন।