পাচারকালে দুই তরুণী উদ্ধার গ্রেপ্তার ২
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় গত শুক্রবার দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে৷ একই সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া তরুণীদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দগঞ্জে (পাঠানপাড়া)৷ তাঁদের বয়স যথাক্রমে ১৮ ও ২১ বছর৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের গজের কুঠির এলাকার আবদুর রশিদ মিয়া (৩৫) এবং গোবিন্দগঞ্জের চকগোবিন্দ গোহাটিপাড়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী যমুনা বেগম (২৮)৷
কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পািন কমান্ডার সুবেদার মকবুল হোসেন বলেন, এ ঘটনায় বালারহাট বিজিবির হাবিলদার শফিকুল ইসলাম বাদী হয়ে দুই পাচারকারীর নামে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আসািমদের আদালতের মাধ্যমে শুক্রবারই কারাগারে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া দুই তরুণী পুলিশের হেফাজতে রয়েছেন।