পাচারকালে দুই মাদক বিক্রেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে শরীরের সঙ্গে বেঁধে গাঁজা পাচারকালে দুই মাদক বিক্রেতাকে পুলিশ আটক করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ছংছাইল ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় কুমিল্লাগামী এক বাস থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালায় তারা। এ সময় যাত্রীদের মধ্য থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জেঠুয়ামুড়া বাগান বাড়ির মো. রুবেল মিয়া (২২) ও বিষ্ণাহরি গ্রামের হুমায়ুন কবিরকে আটক করে। তাঁরা শরীরের সঙ্গে স্কচটেপ দিয়ে বেঁধে দুই কেজি করে গাঁজা বহন করছিলেন।হুমায়ুন জানান, কসবা থেকে মাদক এনে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে আনার পর কুমিল্লার লোকজন এসে এগুলো নিয়ে যায়।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ধরা খাওয়ার ভয়ে মাদক ব্যবসায়ীরা এখন দেহে বেঁধে মাদক বহন করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।