প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বেগুনছড়া সংরক্ষিত বাঁশমহাল থেকে অবৈধভাবে কেটে নদীপথে পাচারকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) একটি দল গতকাল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার কচি মুলিবাঁশ আটক করেছে।সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে গতকাল ভোর পাঁচটার দিকে র্যা ব-৯-এর শ্রীমঙ্গল কার্যালয়ের একটি দল কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের বাগাজুরা গ্রামে ফানাই নদীতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫ হাজার কচি মুলিবাঁশ আটক করা হয়। তবে পাচারকারীরা সটকে পড়ায় তাঁদের আটক করা যায়নি। পরে এসব বাঁশ বন বিভাগের কুলাউড়া রেঞ্জের কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হয়।