পাচারকালে ৪৭ মণ ইলিশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় গতকাল রোববার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘোলঘোলিয়া সীমান্ত এলাকা থেকে ৪৭ মণ ইলিশ উদ্ধার করেছে পুলিশ। পরে এসব ইলিশ নিলামে বিক্রি করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী ঘোলঘোলিয়া থেকে ৪৭ কার্টন ইলিশ আটক করে। প্রতি কার্টনে এক মণ করে এসব কার্টনে মোট এক হাজার ৮৮০ কেজি ইলিশ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।