পাচারের সময় ২১২ কেজি ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় ২১২ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালানিদের ব্যবহূত একটি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার আলীপুর সীমান্ত থেকে ইলিশ জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভোমরা বিওপির সুবেদার গুলজার হোসেনের নেতৃত্বে একটি টহল দল ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলীপুর এলাকা থেকে একটি মাহেন্দ্র গাড়িসহ ২১২ কেজি ইলিশ মাছ জব্দ করে।