পাচারের সময় ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিজিবি ৬৭ কেজি ইলিশ মাছ ও ৩৭৮টি থ্রি-পিস উদ্ধার করেছেন। গতকাল শনিবার ভোরে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে এসব জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা শহরের ইটাগাছা এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন চোরাচালানি তাঁদের দেখে দুই ঝুড়ি ইলিশ মাছ ও কয়েকটি কার্টন ফেলে পালিয়ে যায়। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।