পাচারের সময় ছয় রোহিঙ্গা তরুণীসহ আটক ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় গত মঙ্গলবার ছয় তরুণীসহ নয়জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।পুলিশ জানায়, গতকাল বুধবার ছয় তরুণীসহ আট রোহিঙ্গাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের কাছে পাঠানো হয়েছে। অপর এক রোহিঙ্গার বিরুদ্ধে পাচার আইনে মামলা হয়েছে।সূত্র আরও জানায়, গত মঙ্গলবার কয়েকজন ব্যক্তি কক্সবাজার শহরের বাইপাস সড়ক দিয়ে মিয়ানমারের একদল রোহিঙ্গা নিয়ে বাসে করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। খবর পেয়ে রামু চৌমুহনী এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।রোহিঙ্গা তরুণী জান্নাত আরা বলেন, চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় মাসিক ১০ হাজার টাকায় চাকরি দেওয়ার কথা বলে তাঁকে মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফে আনা হয়েছে তিন দিন আগে। এরপর সড়কপথে টেকনাফ থেকে কক্সবাজার শহরে আনা হয়। এখান থেকে চট্টগ্রামে নেওয়ার পথে পুলিশ তাঁকে আটক করে।