পাচারের সময় ট্রাকভর্তি তিলসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় এক ট্রাক তিলসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকা থেকে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার ওলিউল ইসলাম, আব্দুর রউফ ও সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের ইবাদুল হক। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, ভারতে পাচারের জন্য ট্রাকভর্তি এক হাজার ৪৭৪ কেজি তিল ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় আনা হলে তিন চোরাকারবারিকে আটক করে তা জব্দ করা হয়।