পাচারের সময় ভোমরায় ছয় নারীকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয় বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবদুল মান্নান জানান, গতকাল রোববার ভোরে বিজিবি সদস্যরা ভোমরা ৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাঁদের উদ্ধার করেন। আটক হওয়া ঢাকার আজিমপুর এলাকার এক নারী জানান, ঢাকায় আবদুল জব্বার নামের এক ব্যক্তি তাঁদের ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে অবৈধ পথে ভারতে নিয়ে যাচ্ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ওই নারীদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে একটি বেসরকারি সংস্থার জিম্মায় দিয়েছেন।