পাচারের সময় স্কুলছাত্রী উদ্ধার এক পাচারকারী গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারের সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা৷ এ সময় পাচারকারী নুর ইসলামকেও আটক করে তারা৷ গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার নাখারজান সীমান্তে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি মামলা হয়েছে৷
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বাসিন্দা ওই মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্বপরিচিত নুর ইসলামের সঙ্গে দেখা হয়৷ সম্পর্কে দুলাভাই হওয়া নুর মেয়েটিকে সীমান্তের কাঁটাতারের বেড়া দেখতে যাওয়ার প্রস্তাব দেন৷ মেয়েটি রাজি হলে মোটরসাইকেলে করে তাকে সীমান্ত এলাকায় নিয়ে নো-ম্যান্স-ল্যান্ডের ভারতীয় শেউটি গ্রামের মোত্তালেব মিয়ার বািড়তে নিয়ে যান৷
মেয়েটি জানায়, ওই বাড়িতে অবস্থান করা ভারতীয় দালাল সাইফুল ও দাসিয়ারছড়া ছিটমহলের আলী হোসেনসহ কয়েকজনের কাছে টাকার বিনিময়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তাকে তুলে দেওয়ার চেষ্টা করেন নুর৷ বিষয়টি বুঝতে পেরে সে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাদের আটক করে বাংলাদেিশ সীমান্তবাসীদের কাছে তুলে দেয়৷ খবর পেয়ে মেয়েটির অভিভাবকেরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনেন৷
এলাকাবাসী জানান, আটক নুর ইসলাম উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের তাহের আলীর ছেলে৷ তিনি ভারতের দিিল্লতে কিছুদিন বসবাস করেছিলেন৷
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, আটক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে৷ মেয়েটিকে আদালতের মাধ্যমে তাঁর অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে৷ সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে৷