পাচারের সময় হরিণের বাচ্চা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারের সময় বলেশ্বর নদসংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার বকুলতলা এলাকা থেকে একটি হরিণের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বাচ্চাটি উদ্ধার করে বন বিভাগের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করে।
পাথরঘাটা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে হরিণের বাচ্চাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ কাঁঠালতলীর বকুলতলায় ওত পেতে থাকে। পরে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পা-বাঁধা হরিণের বাচ্চাটি উদ্ধার করা হয়। ওই দিন রাতেই বন বিভাগের কাছে বাচ্চাটি হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বলেন, গরুর দুধ ও কচি কেওড়া পাতা খাইয়ে বচ্চাটিকে সুস্থ ও স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।